ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্বাসকষ্ট নিয়ে এবার হাসপাতালে ভর্তি হলেন ঐশ্বরিয়া-আরাধ্য

  • আপডেট সময়: ০৩:০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০
  • ১৮৬ জন দেখেছে
Spread the love

ঐশ্বরিয়া-আরাধ্য করোনা পজেটিভ, হাসপাতালে ভর্তি

লোকসমাচার ডেস্ক : করোনা আক্রান্ত ঐশ্বরিয়া রায় ও মেয়ে আরাধ্যর শ্বাসকষ্ট হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক দিন আগেই ঐশ্বরিয়া-আরাধ্য করোনায় আক্রান্ত হন। এরপর থেকে তারা হোম আইসোলেশনে ছিলেন।

শুক্রবার (১৭ জুলাই) রাতে ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যর অবস্থার অবনতি হওয়ায় তাদের মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়।

কয়েকদিন আগেই বচ্চন পরিবারে থাবা বসিয়েছে করোনা। গত ১১ জুলাই থেকে নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন।

১১ জুলাই করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই টুইট করে ভক্তদের জানান বিগবি। সঙ্গে তিনি বলেন, গত ১০ দিনে তার সংস্পর্শে যারা যারা এসেছেন তারা যেন করোনা পরীক্ষা করেন। অভিষেকও নিজেই জানান করোনা আক্রান্ত হওয়ার কথা। তবে করোনা আক্রান্ত অমিতাভ বচ্চনের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে মুম্বাই হাসপাতাল।

এদিকে করোনায় আক্রান্ত হওয়ায় ইতিমধ্যেই তাদের বাড়ি জলসাকে কনটেইনমেন্ট এরিয়া হিসেবে চিহ্নিত করেছে বিএমসি। গোটা বাড়িটা সিল করা হয়েছে বলে জানা যাচ্ছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

শ্বাসকষ্ট নিয়ে এবার হাসপাতালে ভর্তি হলেন ঐশ্বরিয়া-আরাধ্য

আপডেট সময়: ০৩:০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০