ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্বশুরের জন্য দোয়া চাইলেন রিয়াজ

  • আপডেট সময়: ০৫:৫৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
  • ১১৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: ফেসবুক লাইভে এসে পিস্তলের গুলিতে আত্মহত্যা করা শ্বশুর আবু মহসিনের জন্য সবার কাছে দোয়া চাইলেন চিত্রনায়ক রিয়াজ।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গের সামনে সাংবাদিকদের মাধ্যমে দোয়া চান তিনি।

রিয়াজ বলেন, “আমার বাবার (শ্বশুর) জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে মাফ করে দেন।”

তিনি জানান, আবু মহসিনের মরদেহ প্রথমে ধানমন্ডি ৭ নম্বর রোডের বাসায় নিয়ে যাওয়া হবে। এরপর বাদ আসর স্থানীয় মসজিদে নামাজে জানাজা সম্পন্ন হবে। পরে মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন কবরস্থানে আবু মহসিনের ইচ্ছা অনুযায়ীই তার দাফন হবে।

মহসিনের একাকীত্বের বিষয়ে জানতে চাইলে রিয়াজ বলেন, “এসব বিষয়ে কথা বলার মতো সময় এখন না।”

ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. জিনাত তাসনিম বলেন, “তার (আবু মহসিন) মাথায় একটি গুলি রয়েছে। গুলির কারণেই তার মৃত্যু হয়েছে।”

এর আগে, বেলা ১১টার দিকে শুরু হয়ে ১২টায় শেষ হয় ময়নাতদন্ত। মরদেহের সুরতহাল প্রতিবেদন করে মর্গে পাঠায় ধানমন্ডি মডেল থানা পুলিশ।

বুধবার রাতে আত্মহত্যার আগে ফেসবুক লাইভে এসে বার্ধক্যের নিঃসঙ্গতা নিয়ে নানা কথা বলেন আবু মহসিন। সম্প্রতি কয়েকজন নিকটাত্মীয়ের মৃত্যুর কথা উল্লেখ করে নিজের অসুস্থতা ও স্বজনদের প্রতি অভিমানের কথাও বলেন তিনি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

শ্বশুরের জন্য দোয়া চাইলেন রিয়াজ

আপডেট সময়: ০৫:৫৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২