ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে বাস-ট্রাকের ত্রিমুখি সংঘর্ষ, আহত ৬

  • আপডেট সময়: ০৬:২৫:২০ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
  • ২২৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাক চালকসহ অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (০৩আগস্ট) সকালে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর (ফায়ার সার্ভিস স্টেশন) এর সামনে এই দুর্ঘটনা ঘটে। এদিকে আহতদের মধ্যে ট্রাক চালক জাবেদ আলী (৪০) অবস্থা আশঙ্কাজনক। তাঁর একটি হাত ও একটি পা কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি মংমনসিংহ জেলা সদরের দুদু খানের ছেলে।

শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রতন হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক উক্ত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। একইসময় ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী এনা পরিবহনের আরেকটি বাস পেছন থেকে ওইসব ট্রাককে সজোরে ধাক্কা দেয়। ফলে ত্রিমুখী সংঘর্ষে ওই ট্রাক চালকসহ ছয়জন যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্সে ও বগুড়ায় শজিমেক হাসপাতালে পাঠানো হয়। তবে তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। এছাড়া আহতদের মধ্যে হাত-পা বিচ্ছিন্ন হয়ে যাওয়া ট্রাক চালকের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান এই কর্মকর্তা।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

শেরপুরে বাস-ট্রাকের ত্রিমুখি সংঘর্ষ, আহত ৬

আপডেট সময়: ০৬:২৫:২০ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯