লোকসমাচার ডেস্ক:শামস উল হুদা ষ্টেডিয়ামে আজ ৮ই ফেব্রুয়ারি সকাল ১০ ঘটিকায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ যশোর জেলা পর্যায় খেলার উদ্বোধন অনুষ্ঠানে,জনাব সাইফুজ্জামান পিকুল চেয়ারম্যান যশোর জেলা পরিষদ ও সভাপতি জেলা এ্যাথলেটিকস পরিষদ যশোর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব তমিজুল ইসলাম খান,জেলা প্রশাসক যশোর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনাব প্রলয় কুমার জোয়ারদার,বিপিএম(বার)পিপিএম,পুলিশ সুপার যশোর। বীর মুক্তিযোদ্ধা জনাব শহীদুল ইসলাম মিলন,সভাপতি যশোর জেলা আওয়ামীলীগ। বীর মুক্তিযোদ্ধা জনাব ইয়াকুব কবির,সাধারণ সম্পাদক, যশোর জেলা ক্রীড়া সংস্থা সহ আরও অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ।
























