ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিগগিরই তীব্র আন্দোলনে নামবে বিএনপি

  • আপডেট সময়: ১১:৪৬:২২ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
  • ১৩৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপি শিগগিরই তীব্র আন্দোলনে নামবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা জানান।

সরকারের সমালোচনা করে নজরুল ইসলাম বলেন, বর্তমান সরকারকে জনগণ ভালোবাসে না, পছন্দ করে না। এই সরকার জানে বিএনপি ক্ষমতায় আসলে তাদের কী দশা হবে, সারা দেশে যে নৈরাজ্য চালাচ্ছে এর পরিণতি কী হবে। তাই এখন এই সরকার ক্ষমতা ছাড়তে ভয় পায়।

পেঁয়াজ প্রসঙ্গে তিনি বলেন, যে সরকার পেঁয়াজের দাম কন্ট্রোল করতে পারে না তারা দেশ কীভাবে কন্ট্রোল করবে। সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম বেড়ে গেছে। লবণের দাম, চালের দাম, পেঁয়াজের দাম, সবজির দাম সবকিছুর দামই সাধ্যের বাইরে চলে গেছে। মানুষ কীভাবে বেঁচে থাকবে? আমরা ইনশাআল্লাহ অতি দ্রুত আন্দোলনে নামব এবং এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করব।

নজরুল ইসলাম আরও বলেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। একজন বয়স্ক-অসুস্থ মানুষ স্বত্তেও খালেদা জিয়ার ওপরে যে অমানবিক নির্যাতন করছে বর্তমান সরকার তাতেই বোঝা যায় তারা কতটা অমানবিক। আমরা শিগগিরই তীব্র আন্দোলন করে তুলে খালেদা জিয়াকে মুক্ত করব এবং দেশের গণতন্ত্র ফিরিয়ে আনব।

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম প্রমুখ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

শিগগিরই তীব্র আন্দোলনে নামবে বিএনপি

আপডেট সময়: ১১:৪৬:২২ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯