ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের হাফ পাসের আন্দোলনে হামলা: ঢাবিতে মশাল মিছিল

  • আপডেট সময়: ১০:৪০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
  • ১১৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:গণপরিবহনে ‘হাফ পাসের’ (অর্ধেক ভাড়া) দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মশাল মিছিল ও সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ।

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় টিএসসি থেকে মিছিল শুরু হয়। পরে মশাল মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীবের নেতৃত্বে এতে অংশ নেন পরিষদের শতাধিক নেতাকর্মী।

উল্লেখ্য, আজ দুপুর দেড়টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবরোধের সমাপ্তি ঘোষণা শেষে সায়েন্সল্যাব মোড় থেকে নীলক্ষেত মোড়ের দিকে যাওয়ার পথে ঢাকা কলেজের সামনে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের খবর পাওয়া যায়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

শিক্ষার্থীদের হাফ পাসের আন্দোলনে হামলা: ঢাবিতে মশাল মিছিল

আপডেট সময়: ১০:৪০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১