ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি হঠাৎ যশোরে

  • আপডেট সময়: ১১:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • ১০৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার:দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ যশোর সরকারি মাইকেল মধুসূধন মহাবিদ্যালয়(এমএম কলেজ) পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পূর্ব ঘোষিত কোন কর্মসূচি ছাড়াই আজ বুধবার সকালে তিনি কলেজ পরিদর্শনে এলে শিক্ষক শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠেন।

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, দেশবাসী শান্তি চায়, স্থিতিশীলতা চায়। কিন্তু বিএনপি তার উল্টোটা করতে চায়। তাদের দাবির সাথে জনগণের কোন সম্পর্ক নেই। ফলে তাদের আন্দোলন কখনোই গণআন্দোলনে রূপ নেবে না। এজন্য আসন্ন এইচএসসি পরীক্ষাকে গুরুত্ব দিয়ে বিএনপিকে আন্দোলন কর্মসূচির দিন-ক্ষণ পরিবর্তনের আহবান জানিয়েছেন তিনি,পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।

পরিদর্শনকালে তার সাথে ছিলেন জাতীয় বিশ্বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান, এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান হাবীবসহ শিক্ষা বিভাগের কর্মকর্তাগণ। পরে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির সাথে দেখা করেন সেই অদম্য শিক্ষার্থী যশোরের ঝিকরগাছার বাসিন্দা তামান্না আক্তার নূরা।

শিক্ষামন্ত্রী আরো বলেন, বৈশ্বিক মহামারির কারণে কিছুটা সমস্যা তৈরি হলেও প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশের অবস্থা অনেক ভালো। বিএনপি আন্দোলনের নামে যে হুমকি দিচ্ছেন, তারাইতো দেশটাকে পিছিয়ে দিয়েছে। তারা গণতন্ত্রকে হত্যা করেছে। এখন তাদের মায়াকান্না হাস্যকর।

শিক্ষামন্ত্রী আরো বলেন, আমরা শিক্ষা ব্যবস্থায় পুরো একটা রূপান্তর ঘটানোর চেষ্টা করছি। যে গতিতে বিশ্ব পরিবর্তন হচ্ছে সেখানে ছোটখাটো পরিবর্তন বা সংস্কার যথেষ্ট নয়। সেজন্য কারিকুলাম যুগপোযোগ থেকে শুরু করে মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন, শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন, আইসিটির ব্যবহার সবকিছুর দিকে আমরা নজর দিয়েছি। একইসাথে শিক্ষা প্রশাসন যাতে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে সেটাকে গুরুত্ব দেয়া হচ্ছে। মোদ্দকথা চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করা হচ্ছে। যাতে উদ্ভাবনী যোগ্যতা সম্পন্ন প্রজন্ম গড়ে তোলা সম্ভব হয়।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি যশোর এমএম কলেজে আগমনে কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। পরে তিনি শার্শার বাগআঁচড়া ড. মশিউর রহমান মহিলা কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার উদ্দেশ্যে রওনা দেন।

সেখান থেকে বিকেলে বাঘারপাড়া উপজেলার খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজ পরিদর্শন ও মতবিনিময় শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরে গেছেন।

ট্যাগ
জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি হঠাৎ যশোরে

আপডেট সময়: ১১:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২