ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহীন চাকলাদার এমপির বিরুদ্ধে থানায় জিডি

  • আপডেট সময়: ০৯:৫৪:৪১ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
  • ১৪৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এবং কেশবপুর থানার ওসি জসিম উদ্দীনের মোবাইল ফোনের কল রেকর্ড ফাঁসের পর জানমালের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মো. সাইফুল্লাহ।

শনিবার (৩০ জানুয়ারি) কেশবপুর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে জিডিটি করা হয়। মো. সাইফুল্লাহ কেশবপুর উপজেলার বাসিন্দা পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) কর্মী।

সম্প্রতি সাতবাড়িয়া এলাকার ‘মেসার্স সুপার ব্রিকস’ নামে অবৈধভাবে গড়ে ওঠা একটি ইটভাটার বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন মো. সাইফুল্লাহ। আদালত থেকে ভাটার বিরুদ্ধে নির্দেশনাও আনেন। আর এতেই ক্ষিপ্ত হন এমপি শাহীন চাকলাদার।

তিনি সপ্তাহ দুই আগে কেশবপুর থানার ওসি জসিম উদ্দীনকে ফোন করে থানায় বোমা মেরে ‘ডাকাতি’ চেষ্টার অভিযোগ এনে সাইফুল্লাহকে মামলার আসামি করতে বলেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

শাহীন চাকলাদার এমপির বিরুদ্ধে থানায় জিডি

আপডেট সময়: ০৯:৫৪:৪১ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১