ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলা ছাড়া এনসিপির বিকল্প নেই : সারজিস

  • আপডেট সময়: ১০:১২:১০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৬২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেন, শাপলা ছাড়া এনসিপির বিকল্প নেই। এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচন করবে। আইনগত জটিলতা না থাকলে শাপলা প্রতীক না দেওয়া এক ধরনের স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে নাটোরের একটি রেস্তোরায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন তিনি।

এনসিপি নেতা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্যে দিয়েই আগামী নির্বাচনের দিকে যেতে হবে। এটা অভ্যুত্থানের একটা অপরিহার্য চাহিদা। এটা পূরণ করেই পরবর্তীতে নির্বাচনের চিন্তা করতে হবে। আমরা বিশ্বাস করি, জুলাই সনদ ও নির্বাচন মুখোমুখি দাঁড়াবে না।

তিনি বলেন, আগামী দুই মাসের সাংগঠনিক রোডম্যাপ ও সকল নির্দেশনা নেতাকর্মীদের মাঝে তুলে ধরতে জেলা শহরগুলোতে যাচ্ছি। আমরা আশা করছি, আগামী নভেম্বরের মধ্যে কেন্দ্র থেকে প্রতিটি ওয়ার্ডে এনসিপির শক্তিশালী কমিটি থাকবে। এটা করতে পারলে আগামী গণতান্ত্রিক নির্বাচনে এনসিপির শক্তিশালী ভূমিকা থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক নাজমুল, নাটোর জেলার প্রধান সমন্বয়কারী প্রফেসর জার্জিস কাদির, সিনিয়র যুগ্ম সমন্বয়কারী আব্দুল মান্নাফসহ জেলা ও উপজেলার নের্তবৃন্দ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

শাপলা ছাড়া এনসিপির বিকল্প নেই : সারজিস

আপডেট সময়: ১০:১২:১০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫