ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার সন্ধ্যায় জানা যাবে রোজা শুরু কবে

  • আপডেট সময়: ০৯:০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
  • ১৪৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:হিজরিতে দিন গণনা শুরু হয় নতুন চাঁদ দেখে। সেই হিসেবে পবিত্র রমজান মাস শুরু হবে কবে, তা জানা যাবে শনিবার সন্ধ্যায়। আগামীকাল যদি নতুন চাঁদ ওঠে, তাহলে রোববার হবে প্রথম রোজা।নইলে সোমবার থেকে রমজান মাস শুরু হবে।

শনিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এরপরই চাঁদ দেখা-না দেখার ওপর ভিত্তি করে রমজান শুরুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি মো: ফরিদুল হক খান।

শুক্রবার (১ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শনিবার সন্ধ্যায় হিজরি ১৪৪৩ সালের রমজান মাসের চাঁদ দেখা গেলে রোববার (৩ এপ্রিল) থেকে রমজান মাস গণনা শুরু হবে এবং মুসলমানরা রোজা রাখা শুরু করবেন। সেক্ষেত্রে শনিবার রাতেই এশার নামাজের পর ২০ রাকাত তারাবি নামাজ পড়া শুরু হবে, রোজা রাখতে শেষ রাতে প্রথম সেহরিও খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

অন্যদিকে শনিবার চাঁদ দেখা না গেলে রোববার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে, রমজান মাস গণনা শুরু হবে সোমবার। এক্ষেত্রে রোববার এশার নামাজের পর তারাবি নামাজ পড়া শুরু হবে এবং শেষ রাতে খেতে হবে সেহরি।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার সন্ধ্যায় জানা যাবে রোজা শুরু কবে

আপডেট সময়: ০৯:০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২