ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগড়ায় ব্যবসায়ীকে জবাই করে হত্যাচেষ্টা

  • আপডেট সময়: ০৯:২৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
  • ১৭৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নড়াইলের লোহাগড়ায় রব্বানী শেখ ওরফে রব্বেল (৪১) নামে এক কাঠ ব্যবসায়ীকে জবাই করে হত্যাচেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। মারাত্মক জখম রব্বেলকে শনিবার (২১ ডিসেম্বর) সকালে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চরকোটাকোল গ্রামের মৃত অজেদ শেখের ছেলে। শুক্রবার দিবগত রাতে এই ঘটনা ঘটে।

ওই ব্যবসায়ীর পারিবারিক সূত্রে জানা যায়, কাঠ ব্যবসায়ী রব্বানী শেখ রব্বেল প্রতিদিনের মতো শুক্রবার রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে একদল দুর্বৃত্ত তার ঘরের জানালা কেটে প্রবেশ করে রব্বেলের হাত-পা ও মুখ বেঁধে রেখে গলায় ধারাল অস্ত্র দিয়ে টান দেয়। এরপর দুর্বৃত্তরা ঘরের দরজা খুলে পালিয়ে যায়। পরে সকাল বেলায় তারা স্বজনরা রব্বেলকে দ্রুত লোহাগড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

লোহাগড়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেবাশীষ বিশ্বাস জানান, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। রব্বেলের গলায় ধারালোর অস্ত্রের টান লেগে কেটে যাওয়ায় তিনটি সেলাই দেওয়া হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে এখনো কাউকে আটক করা হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

লোহাগড়ায় ব্যবসায়ীকে জবাই করে হত্যাচেষ্টা

আপডেট সময়: ০৯:২৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯