ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লিমন-বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

  • আপডেট সময়: ০১:৩৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ১৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি দুই শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট (পিএইচডি) ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাদের এই সম্মাননা প্রদান করা হবে।

মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি আনুষ্ঠানিকভাবে মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটকে চিঠির মাধ্যমে জানায়। চিঠিতে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে একজন প্রতিনিধিকে সমাবর্তনে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণের অনুরোধ করা হয়েছে। কনস্যুলেটের একজন প্রতিনিধি এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এদিকে বুধবার (৬ মে) দুপুর ২টায় টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে ৭ মে তার মরদেহ ঢাকায় পাঠানো হবে এবং দুবাই হয়ে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

জামিল আহমেদ লিমন (২৭) খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে যুক্তরাষ্ট্রে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। একইসঙ্গে নাহিদা সুলতানা বৃষ্টি (২৭), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছিলেন।

গত ১৬ এপ্রিল এই দুই শিক্ষার্থী নিখোঁজ হন। দীর্ঘ সময় তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে পরিবারের সদস্যরা স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

এ ঘটনায় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকার কাছে ফেলে রাখা কালো ব্যাগ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর আবুঘরবেহর বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যা মামলার দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। নিহত দুই শিক্ষার্থীকে মরণোত্তর ডিগ্রি প্রদানের সিদ্ধান্তকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের অংশ হিসেবে দেখছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

গুম-খুনের রাজনীতি থেকে বেরিয়ে আশার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

লিমন-বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

আপডেট সময়: ০১:৩৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬