ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রোডম্যাপ ঘোষণায় আমরা খুশি: ফখরুল

  • আপডেট সময়: ১০:৪৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৬৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ায় বিএনপি খুশি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোডম্যাপ ঘোষণা হয়েছে। আমরা এতে আশাবাদী হয়েছি। এ রোডম্যাপ থেকে বোঝা যায় যে, নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতেই নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। মূল কথা হচ্ছে যে, আমরা খুশি, উই আর হ্যাপি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে গণমাধ্যমে তিনি এমন মন্তব্য করেন। বৃহস্পতিবার দুপুরে ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। রোডম্যাপ ঘোষণাকে জনগণের জন্য সুসংবাদ হিসেবে দেখছেন কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, জি।

রোডম্যাপের ঘোষণাকে ‘সুসংবাদ’ হিসেবে দেখছেন বিএনপির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকালে ঢাকার বনানীতে এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির এ সদস্য বলেন, রোডম্যাপ ঘোষণা এটা সুসংবাদ। মানুষ এখন নির্বাচনমুখী হয়ে যাচ্ছে এবং সবাই অপেক্ষা করছে দেশে একটা নির্বাচন হোক। এর মাধ্যমে দেশে একটা নির্বাচিত সরকার আসবে, সংসদ প্রতিষ্ঠা হবে, যে সরকার বা সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। আমি বলতে চাই, জনগণ তাদের সিদ্ধান্ত, যেগুলো এখন স্থগিত রয়েছে, সব সিদ্ধান্ত নিতে শুরু করেছে, আমি এরই মধ্যে তা অনুভব করছি।

তিনি বলেন, নির্বাচনের পরে আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াবে, গুড স্কিল ডেভেলপমেন্ট হবে ইনশাআল্লাহ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

রোডম্যাপ ঘোষণায় আমরা খুশি: ফখরুল

আপডেট সময়: ১০:৪৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫