ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রিফাত হত্যা মামলায় মিন্নির আবেদন শুনলেন না হাইকোর্ট

  • আপডেট সময়: ০৪:০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
  • ১৫২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ ও মামলা বাতিলে নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২১ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে মিন্নির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না ও অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল।

গত ১ জানুয়ারি রিফাত শরীফ হত্যা মামলায় অভিযুক্ত তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ অভিযোগ গঠন করেন। পরে এই অভিযোগ গঠনের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন মিন্নি।

গত বছরের ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজ গেটের সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে নেওয়ার পর সেখানেই মারা যান।

এই মামলা মিন্নি বর্তমানে হাইকোর্টের আদেশে জামিনে রয়েছেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

রিফাত হত্যা মামলায় মিন্নির আবেদন শুনলেন না হাইকোর্ট

আপডেট সময়: ০৪:০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০