ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাবি শিক্ষার্থীদের ছয় দফা দাবি

  • আপডেট সময়: ০৯:১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯
  • ১৬২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ ও গঠিত তদন্ত কমিটি বাতিল করাসহ ৬ দফা দাবি জানিয়ে মানববন্ধনে করেছে বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের সামনে থেকে প্রতিবাদী মৌন মিছিল বের করে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে মানববন্ধন করে। পরে সেখানে আধা ঘণ্টার মতো অবস্থান করে। মানববন্ধনে প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষার্থীদের ছয়দফা দাবি তুলে ধরেন করেন। দাবিগুলো হলো- দুইদিনের মধ্যে স্যারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও তদন্ত কমিটি বাতিল করতে হবে, দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গন, ক্যাম্পাসে শিক্ষকসহ সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা, বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা, দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, বিনা কারণে কাউকে হয়রানি না করা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সেখানে আমাদের বিভাগের সভাপতির দুর্নীতি বিরুদ্ধে আন্দোলন করার জন্য তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তার বিরুদ্ধে যে হয়রানিমূলক তদন্ত কমিটি গঠন করা হয়েছে সে কমিটি থেকে তার নাম বাতিল করতে হবে। তিনি যেন আমাদের শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে শিক্ষা পরিচালনা করতে পারেন সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নেই। আমাদের মূল দাবি হলো স্যারের বিরুদ্ধে যে তদন্ত কমিটি হয়েছে সেখান থেকে তার নাম প্রত্যাহার করা।

শিক্ষার্থীরা আরও বলেন, একজন শিক্ষক হিসেবে শুধু নয় স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রের সচেতন নাগরিক হিসেবে সংবিধানের ৩৯ ধারা অনুসারে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কারার ও স্বাধীনভাবে মতামত প্রকাশ করার অধিকার প্রত্যেকের আছে। সে দিক থেকে আমাদের শিক্ষক দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন। আন্দোলন করার কারণে তার বিরুদ্ধে মানসিক হয়রানি মূলক যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তা বাতিল করা হোক।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধনে বহিরাগত ছেলেদের নিয়ে আসার অভিযোগ উঠে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক এক্রাম উল্যাহর বিরুদ্ধে। গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় অধ্যাপক এক্রাম উল্যাহর বিরুদ্ধে দুর্নীতিবিরোধী আন্দোলনে বহিরাগতদের যুক্ত করার অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

রাবি শিক্ষার্থীদের ছয় দফা দাবি

আপডেট সময়: ০৯:১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯