ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়: ০৬:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ৫৯ জন দেখেছে
Spread the love

মিঠুন চক্রবর্তী, ঝালকাঠি প্রতিনিধি:”ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সুরক্ষিত সমাজ” এই প্রতিপাদকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে করণীয় বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পুটিয়াখালী মীরারহাট বাজারে ৫নং ওয়ার্ড ঐক্য ও সুরক্ষা পরিষদ এর উদ্যোগে এই সচেতনামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ৪নং গালুয়া ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন বিশ্বাস।

এতে উপস্থিত ছিলেন, ৫নং ওয়ার্ড ঐক্য ও সুরক্ষা পরিষদ এর সভাপতি সৈয়দ শাহাদাত, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো: বশির আহম্মাদ, কোষাধ্যক্ষ মো: কাজী মাসুদুর রহমান, দপ্তর সম্পাদক মো: মহিবুল্লাহ সিকদার, বাজার কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত উদ্দিন, রাজাপুর থানার কর্মকর্তারা, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতা, সমাজসেবক, ব্যবসায়ী, অভিভাবক, তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, মাদক, জুয়া, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ এবং মোবাইল আসক্তির মতো সামাজিক ব্যাধি বর্তমানে পরিবার ও সমাজের জন্য বড় হুমকিতে পরিণত হয়েছে। এসব অপরাধ ও অপসংস্কৃতি থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই হবে এসব সমস্যা মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়।

সভায় বক্তারা অভিভাবকদের প্রতি সন্তানদের চলাফেরা, বন্ধু নির্বাচন, মোবাইল ফোন ব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সময় ব্যয়ের বিষয়ে নিয়মিত নজরদারি করার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষকদের শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার পাশাপাশি সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

রাজাপুরে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ০৬:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬