ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরে কৃষকদের মাঝে গাছের চারা, বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন

  • আপডেট সময়: ০৫:৫২:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ১৩৭ জন দেখেছে
Spread the love

মিঠুন চক্রবর্তী,রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে প্রান্তিক কৃষকের মাঝে গাছের চারা, বাঁশের খুঁটি, গ্রীষ্মকালীন সবজির বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্ত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ শাহিদা শারমিন আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল (এমপি) মনোনিত প্রতিনিধি রাজাপুর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু এবং রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম।

কৃষি সম্প্রসারণ অফিসার হোসেন শাহরিয়ার সিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো. শামীম রেজা সজীব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: আব্দুল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোঃ মাছুম বিল্লাহ পারভেজ, সদস্য সচিব সৈয়দ নাজমুল হাসান, অতিরিক্ত কৃষি অফিসার মেহেরুননেছা পাপড়ি, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ফিরোজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল বশার, উপজেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল হোসেনসহ সংশ্লিষ্ট উপসহকারী কৃষি অফিসারবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, কৃষক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও কৃষান-কৃষানীরা।

কৃষি অফিস সুত্রে জানা যায়, খরিপ-২ মৌসুমে উফশি জাতের ধানের বীজ, বিভিন্ন জাতের শাকসবজির বীজ, সার, গাছের চারাসহ মোট ১৩৮৫ জনের মাঝে এসব উপকরণ সহায়তা বিতরণ করা হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

রাজাপুরে কৃষকদের মাঝে গাছের চারা, বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন

আপডেট সময়: ০৫:৫২:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬