ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাকারের ছেলে কীভাবে চেম্বারের সভাপতি: আইভী

  • আপডেট সময়: ১০:০০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
  • ১৩০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘সরকার ১১ হাজার রাজাকারের তালিকা প্রকাশ করেছে। ওবায়দুল কাদের বলেছেন, আমরা রাজাকারের বংশধরদের কোথাও দেখতে চাই না। এর পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, একজন রাজাকারের ছেলে কীভাবে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি হয়? রাজাকার গোলাম রাব্বানি নারায়ণগঞ্জের গলাচিপায় অনেক মানুষকে হত্যা করেছে, লুটপাট করেছে। রাব্বানী যখন মারা যায় তখন পাকিস্তানের পতাকা দিয়ে তাকে জানাজা দেওয়া হয়েছে। সেই কুলাঙ্গারের সন্তানরা কীভাবে সরকারি প্রতিষ্ঠান রাইফেলস ক্লাবের মতো জায়গায় সাধারণ সম্পাদক, চেম্বার অব কমার্সের মতো সংগঠনের সভাপতি হয়? জনতার কাতারে এনে যারা তাদের বানিয়েছে তাদেরও বিচার করা উচিত।’

সোমবার বিকেলে নগরের জিমখানা স্টেডিয়ামে নাসিক কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নৌকাকে ফেল করিয়ে রাজাকারের সন্তানকে চেয়ারম্যান বানানো হয়। আমি নারায়ণগঞ্জের মানুষকে বলব সোচ্চার হওয়ার জন্য। বিশেষ করে আমার পাশে যিনি বসে আছেন মুক্তিযোদ্ধা কমান্ডার তাকে বলছি এত ভয়ভীতি কীসের! যখন যুদ্ধে গিয়েছিলেন তখন তো মৃত্যুকে ভয় পাননি। আজ যখন রাজাকারের সন্তানরা বসে থাকে আপনাদের সামনে, আপনারা তাদের নেতৃত্বে অনেক কিছু করেন। সেই কথা কেন বলেন না। রাজাকারদের সন্তানদের এখান থেকে নামানোর জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলুন। আর যারা এই রাজাকারদের ছায়া দেবে, আমি তাদের বিরুদ্ধে অবস্থান নেব।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএফএম এহতেশামুল হকের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন প্রমুখ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

রাজাকারের ছেলে কীভাবে চেম্বারের সভাপতি: আইভী

আপডেট সময়: ১০:০০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯