ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ী‌তে গণধর্ষণ মামলায় ৩ জনের ফাঁসি

  • আপডেট সময়: ১০:১৩:০১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
  • ১৩৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:রাজবাড়ীতে গণধর্ষণ মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও আসামিদের একলাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার এ রায় দেন।

রাজবাড়ীর সহকারী পিপি অ্যাডভোকেট খান মো. জহুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার মজলিসপুরের মৃত আবুল মোল্লার ছেলে রানা মোল্লা (২৪), খানখানাপুর দত্ত পাড়ার আরশাদ মোল্লার ছেলে মামুন মোল্লা (২০) ও মজলিসপুরের মৃত মোন্নাফ সরদারের ছেলে হান্নান সরদার (২৬)।

জানা যায়, ভুক্তভোগী নারী ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে রওনা হন। ওই দিন সন্ধ্যার পর রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে পৌঁছালে গোপালগঞ্জের কোনো বাস না পেয়ে অপেক্ষা করতে থাকেন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আসামি রানা মোল্লা ও মামুন মোল্লা ইজিবাইক নিয়ে এসে বলেন, ‘এখন বাস পাবেন না। ফরিদপুর গেলে বাস পাবেন।’ সরল বিশ্বাসে ওই নারী ইজিবাইকে ওঠেন। পথিমধ্যে বসন্তপুর থেকে হান্নান সরদার ইজিবাইকে উঠে অশালীন আচরণ শুরু করেন।

এক পর্যায়ে বসন্তপুর আখ সেন্টারের পাশে বাঁশঝাড়ে নিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে গণধর্ষণ করেন আসামিরা। অনেক অনুরোধের পর ভোরে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর ওই নারী দৌঁড়ে গিয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্পকে মৌখিকভাবে বিষয়টি জানান এবং ২৫ ফেব্রুয়ারি রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ করেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

রাজবাড়ী‌তে গণধর্ষণ মামলায় ৩ জনের ফাঁসি

আপডেট সময়: ১০:১৩:০১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০