ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছেন: মির্জা ফখরুল

  • আপডেট সময়: ০৬:৩৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
  • ১৪১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনকে নিয়ে কটূক্তি করে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নতুন কমিটিকে নিয়ে বুধবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, রাঙ্গা গণতন্ত্রকে অপমান করেছেন, তার ক্ষমা চাওয়া উচিত।

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, দল থেকে কোনো নেতাকর্মী চলে যাচ্ছেন না বরং আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসার পরিবেশ তৈরি হয়েছে। আওয়ামী লীগ দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

রাঙ্গা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছেন: মির্জা ফখরুল

আপডেট সময়: ০৬:৩৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯