ঢাকা ১২:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে ৬৩ আসন খালি রাখলো বিএনপি

  • আপডেট সময়: ১১:২৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ১০৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় ৩০০ আসনের মধ্যে প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি। বাকি ৬৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাকি ৬৩ আসন প্রসঙ্গে তিনি বলেন, ২৩৭ আসনে আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম। এরপরে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে ছিলেন, সেই দলগুলোর সঙ্গে কথা বলে, এই আসনগুলোতে তারা আসতে পারেন অথবা আমাদেরগুলোও আমরা চেঞ্জ করতে পারি।

অর্থাৎ, বিএনপি আপাতত তাদের জোটের শরিক দল ও যুগপৎ আন্দোলনের দলগুলোর জন্য এই আসনগুলো ফাঁকা রেখেছে। দলগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে এই আসনগুলোতে তাদের নেতারা প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেতে পারেন।

ঘোষিত ২৩৭ জন প্রার্থীকে চূড়ান্ত বলে মানতে নারাজ বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করে বলেছেন, এখন যেটা আমরা ঘোষণা করলাম, সেটা হলো সম্ভাব্য প্রার্থী তালিকা। আমাদের স্থায়ী কমিটি এটা যেকোনো সময় পরিবর্তন করতে পারে।

এদিকে, বাকি ৬৩টি আসনে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আলোচনা করে দ্রুতই প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে: ভারত

যে কারণে ৬৩ আসন খালি রাখলো বিএনপি

আপডেট সময়: ১১:২৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫