ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা

  • আপডেট সময়: ১০:২২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের আন্দোলন ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে শিল্পাঞ্চলের অন্তত অর্ধশতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্তপুর এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন ও বিক্ষোভ করেন।

আহত শ্রমিকরা হলেন—আশুলিয়ার স্টারলিং স্টাইলস লিমিটেড কারখানার শ্রমিক আলমগীর হোসেন ও রাফিয়া বেগম। এ ছাড়াও সংঘর্ষে ৩ জন পুলিশ সদস্যসহ আরও অন্তত ১২ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে মূল ফটকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান। এর প্রতিবাদে ওই কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে আশপাশের হা-মীম, এনভয়, লাইন, ভার্চুয়াল, নেক্সট কালেকশন ও স্টারলিং স্টাইলসসহ বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে।

এরপর শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে গেলে পুলিশ বাধা দেয়। বিক্ষুব্ধ শ্রমিকরা এনভয় ও স্টারলিং কারখানার সামনে অবস্থান নিলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে শ্রমিক-পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে শ্রমিক পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেডইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিতে গিয়েছিলেন। কিন্তু কারখানা বন্ধ থাকায় বিক্ষোভ করলে পুলিশ বাধা দেয়। পুলিশ শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে তাদের ওপর টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে বলেও জানান তিনি।

অন্যদিকে, শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় তারা এনভয় ও স্টারলিং পোশাক কারখানায় ভাঙচুরের চেষ্টা চালায়। তখন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ব্যবহার করে, তবে কোনো রাবার বুলেট নিক্ষেপ করা হয়নি। পোশাক শ্রমিকদের ইটের আঘাতে তিনজন পুলিশ সদস্য আহত হয়েছে। বর্তমানে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে: ভারত

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা

আপডেট সময়: ১০:২২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬