ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১২ নভেম্বর শুরু হচ্ছে পবিত্র জমাদিউস সানি মাস

  • আপডেট সময়: ১০:২৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ১১ নভেম্বর জমাদিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে পবিত্র জমাদিউস সানি মাস গণনা শুরু হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামান।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত হয় কমিটি।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আলেম ও ধর্মীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে: ভারত

১২ নভেম্বর শুরু হচ্ছে পবিত্র জমাদিউস সানি মাস

আপডেট সময়: ১০:২৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬