ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জলবায়ু পরিবর্তনে বাড়ছে ক্ষয়ক্ষতি ও বৈষম্য, তরুণদের মধ্যে বাড়ছে উদ্বেগ

  • আপডেট সময়: ০৬:২৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২৪ জন দেখেছে
Spread the love

ঢাকা অফিস,জাফরান আকন্দ:জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, প্রাণহানি, অর্থনৈতিক ক্ষতি ও মানুষের বাস্তুচ্যুতি। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী জনগোষ্ঠীই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে। এ পরিস্থিতিকে জলবায়ুজনিত অন্যায্যতা হিসেবে উল্লেখ করে ক্ষতিগ্রস্ত দেশ ও মানুষের ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠন পবা।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ৮০৩ নম্বর কক্ষে আয়োজিত এক জনসংলাপে উপস্থাপিত ধারণাপত্রে এসব বিষয় তুলে ধরা হয়। এতে জলবায়ু পরিবর্তনজনিত ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতি, বৈষম্য এবং মানুষের মধ্যে তৈরি হওয়া উদ্বেগের পাশাপাশি সংকট মোকাবিলায় বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়।
ধারণাপত্রে বলা হয়, একসময় জলবায়ু পরিবর্তনকে দূরবর্তী সমস্যা হিসেবে বিবেচনা করা হলেও বর্তমানে এর প্রভাব মানুষের দৈনন্দিন জীবনে স্পষ্ট হয়ে উঠেছে। বাংলাদেশের নাতিশীতোষ্ণ আবহাওয়া ক্রমেই চরমভাবাপন্ন হয়ে উঠছে। অনিয়মিত বৃষ্টিপাত, খরা, অতিবৃষ্টি, তীব্র তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও শীতের তীব্রতা মানুষের জীবন-জীবিকা ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

বৈশ্বিক পরিস্থিতির চিত্র তুলে ধরে ধারণাপত্রে উল্লেখ করা হয়, ১৯৯৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিশ্বে জলবায়ু পরিবর্তনজনিত প্রায় ৯ হাজার ৭০০টি দুর্যোগে ৮ লাখ ৩২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ৪ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার। জার্মানওয়াচের ক্লাইমেট রিস্ক ইনডেক্সের তথ্যের বরাতে এসব পরিসংখ্যান তুলে ধরা হয়। এ ছাড়া ২০২৫ সালে বিশ্বে জলবায়ুজনিত কারণে বিমাকৃত অর্থনৈতিক ক্ষতি ছিল ১০৮ বিলিয়ন ডলার এবং মোট ক্ষতির পরিমাণ ২২৪ বিলিয়ন ডলার। একই বছরে চরম তাপপ্রবাহের কারণে বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে আনুমানিক ১ দশমিক ০৭ ট্রিলিয়ন ডলার।
বাংলাদেশের ক্ষয়ক্ষতির বিষয়ে ধারণাপত্রে বলা হয়, বন্যা, ঘূর্ণিঝড়, খরা, লবণাক্ততা, নদীভাঙন ও তাপপ্রবাহ এখন নিয়মিত দুর্যোগে পরিণত হয়েছে। ২০২৪ সালে দুর্যোগের কারণে প্রায় ২৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যার ৯৯ দশমিক ৮৮ শতাংশই প্রাকৃতিক দুর্যোগের শিকার। ২০২৩ সালে এ সংখ্যা ছিল ১৮ লাখ। বিশ্বব্যাংকের গ্রাউন্ডসওয়েল প্রতিবেদনের বরাতে বলা হয়, ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে প্রায় ১ কোটি ৯৯ লাখ মানুষ অভ্যন্তরীণ জলবায়ু অভিবাসীতে পরিণত হতে পারেন।

ধারণাপত্রে আরও বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি উৎপাদন কমছে, জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং কৃষি উপকরণের ব্যয় বাড়ছে। নদী ও জলাশয়ের পানির তাপমাত্রা ও লবণাক্ততা বৃদ্ধি, খরা এবং বন্যার কারণে মাছের উৎপাদনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তীব্র গরম, নতুন রোগবালাই ও খাদ্যসংকটে গবাদিপশুর মৃত্যুঝুঁকি বাড়ছে। পাশাপাশি শ্রমজীবী ও দিনমজুরদের কাজের সুযোগ কমে যাচ্ছে। বাস্তুচ্যুতির কারণে অনেক মানুষ পেশা পরিবর্তনে বাধ্য হচ্ছেন, ফলে তাঁদের আয়ও কমে যাচ্ছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে নারীদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে উল্লেখ করে ধারণাপত্রে বলা হয়, পানি ও জ্বালানি সংগ্রহের মতো গৃহস্থালি কাজে নারীদের ভোগান্তি বাড়ছে। বাস্তুচ্যুতি ও অনিরাপদ বসবাসের কারণে নারী ও কিশোরীরা যৌন নিপীড়ন ও নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়ছেন। একই সঙ্গে তাপজনিত অসুস্থতা, পানিবাহিত রোগ, শ্বাসতন্ত্রের সমস্যা, চর্মরোগ, অপুষ্টি ও মানসিক স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। বাস্তুচ্যুতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়ার ঝুঁকিতে পড়ছে শিশুরাও।
জলবায়ু পরিবর্তনজনিত অন্যায্যতার বিষয়টি তুলে ধরে বলা হয়, শিল্পবিপ্লবের পর থেকে কার্বন নিঃসরণের বড় অংশের জন্য দায়ী শিল্পোন্নত ধনী দেশগুলো। অথচ বাংলাদেশসহ এশিয়া, আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর মতো দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে। একইভাবে শহরের উচ্চ আয়ের শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে বসবাসকারী মানুষের তুলনায় রিকশাচালক, দিনমজুর ও খোলা আকাশের নিচে কাজ করা মানুষ বেশি তাপজনিত ঝুঁকির মুখে রয়েছেন। এ সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন নারী, কিশোরী এবং বর্তমান তরুণ প্রজন্ম।

ধারণাপত্রে জলবায়ু পরিবর্তনজনিত মানসিক উদ্বেগকে ‘ক্লাইমেট অ্যাংজাইটি’ এবং জলবায়ু সংকটের কারণে সৃষ্ট গভীর শোক ও হতাশাকে ‘ক্লাইমেট গ্রিফ’ হিসেবে উল্লেখ করা হয়। বিশেষ করে তরুণদের মধ্যে ভবিষ্যৎ, খাদ্য ও অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ, হতাশা এবং অসহায়ত্ব বাড়ছে। বন্যাপ্রবণ এলাকার কিশোর-কিশোরীদের মধ্যে উদ্বেগ ও বিষণ্নতার প্রবণতা বেশি বলেও গবেষণার তথ্য তুলে ধরা হয়।

সংকট মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে প্রতিশ্রুত লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের অর্থ ক্ষতিগ্রস্ত দেশ এবং পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে পৌঁছানোর ব্যবস্থা করার সুপারিশ করা হয়। এ জন্য বাংলাদেশের প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি এবং তথ্য ও পরিকল্পনা প্রণয়নে দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

দেশীয় পর্যায়ে বন্যা সহনশীল ঘরবাড়ি নির্মাণ, লবণাক্ততা সহনশীল ফসল উৎপাদন এবং জলবায়ু সুরক্ষা তহবিল গঠনের মতো অভিযোজন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনকে জাতীয় উন্নয়ন পরিকল্পনার অন্যতম মূলনীতি হিসেবে গ্রহণ, স্কুলে কাউন্সেলিং ও কমিউনিটি সাপোর্ট গ্রুপ গঠন, জলবায়ু মোকাবিলার পরিকল্পনা ও বাজেট প্রণয়নে তরুণদের সম্পৃক্ত করা এবং জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

ধারণাপত্রের শেষাংশে বলা হয়, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শুধু সহায়তা নয়, প্রয়োজন দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা। আমরা সাহায্য চাই না, জবাবদিহিতা চাই; আমরা আমাদের যৌক্তিক হিস্যা চাই।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে: ভারত

জলবায়ু পরিবর্তনে বাড়ছে ক্ষয়ক্ষতি ও বৈষম্য, তরুণদের মধ্যে বাড়ছে উদ্বেগ

আপডেট সময়: ০৬:২৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬