ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় বিএনপি কার্যালয়ের পাশে পরিত্যক্ত বস্তায় ৬ ককটেল

  • আপডেট সময়: ১০:৩১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:রাজধানীর উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসসংলগ্ন ঝিলপাড় এলাকা থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের মাধ্যমে ককটেলগুলো নিরাপদে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে এক পথচারীর দেওয়া তথ্যের ভিত্তিতে এসব ককটেল উদ্ধার করা হয়। রাতে এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার (ইন্ট অ্যান্ড মিডিয়া) মো. মেহেদী ইমরান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উত্তর শাহজাহানপুরে বিএনপি পার্টি অফিসের পাশের ঝিলপাড় এলাকায় একটি পরিত্যক্ত বস্তায় বোমাসদৃশ বস্তু দেখতে পান এক পথচারী। বিষয়টি তিনি এসআরবিকে জানালে এসআরবি-৩-এর একটি দল ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পরে এলাকাটি ঘিরে সতর্কতার সঙ্গে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের তত্ত্বাবধানে সেগুলো নিরাপদে ধ্বংস করা হয়েছে।

মেহেদী ইমরান আরও জানান, ককটেলগুলো কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখেছিল, তা জানতে গোয়েন্দা অনুসন্ধান ও তদন্ত চলছে। এ ঘটনায় রাজধানীর শাহজাহানপুর থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে: ভারত

ঢাকায় বিএনপি কার্যালয়ের পাশে পরিত্যক্ত বস্তায় ৬ ককটেল

আপডেট সময়: ১০:৩১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬