ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

  • আপডেট সময়: ০২:৪৫:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১২ জন দেখেছে
Spread the love

মিঠুন চক্রবর্তী,ঝালকাঠি প্রতিনিধি:”করব সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠির রাজাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মল্লিকা দাসের সভাপতিত্বে এবং উপজেলা সমবায় সরকারি পরিদর্শক মিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি।

এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) রাজাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিঠুন চক্রবর্তী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সমবায় আন্দোলন গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক ও সাধারণ মানুষ আত্মনির্ভরশীল হচ্ছেন। সততা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর করতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল বশার, উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ পারভেজ, সহ সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকগণ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সেমিফাইনালে বাংলাদেশ

রাজাপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

আপডেট সময়: ০২:৪৫:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬