ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সেমিফাইনালে বাংলাদেশ

  • আপডেট সময়: ১১:৫৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার আগেই সেমিফাইনাল নিশ্চিত করার হাতছানি ছিল বাংলাদেশের সামনে। সে ক্ষেত্রে আজ (রোববার) ভুটান এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের ওপর নির্ভর করছিল বাংলাদেশের সেমিফাইনাল। ভুটান এই ম্যাচে জিতলে বাংলাদেশকে শেষ ম্যাচের জন্য অপেক্ষায় থাকতে হতো।

কিন্তু সেই অপেক্ষা আর করতে হচ্ছে না স্বাগতিক বাংলাদেশকে। কারণ ঢাকা স্টেডিয়ামে আজ শ্রীলঙ্কার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ভুটান। এর ফলে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে অনেটাই বিদায়ের পথে ভুটান। যদিও বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের ওপর তাদের ভাগ্য নির্ভর করছে এখনও। তবে, শ্রীলঙ্কা ও ভুটান ড্র করায় ভাগ্য খুলে গেছে বাংলাদেশের। শেষ ম্যাচ খেলার আগেই নিশ্চিত হয়ে গেছে সেমিফাইনাল। শেষ ম্যাচে হারলেও অন্তত গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিতে খেলবে হামজা চৌধুরীরা।

ঢাকা স্টেডিয়ামে প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে ভুটান।

ম্যাচের ৩৪ মিনিটে প্রথম এগিয়ে যায় ভুটান। বাম দিক থেকে চেনচো একজনকে ডস দিয়ে বক্সে ঢুকে মাইনাস করেন। নামাজেল শট নিলে ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। ফিরতি বলে দাওয়া শেরিঙ সহজেই বল জালে পাঠান। ভুটান এগিয়ে যায় ১-০ গোলে।

ভুটানের উল্লাস পরের মিনিটেই থামিয়ে দেয় শ্রীলঙ্কা। অলিভার জেমস গোল করে ম্যাচে সমতা আনেন। ৪৩ মিনিটে জেমসের ক্রসে ওয়াসিম রাজেক গোল করছে শ্রীলঙ্কাকে ২-১ব্যবধানে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধ ছিল নাটকীয়তাপূর্ণ। ৬৭ মিনিটে ভুটান পেনাল্টি পায়। দলের সবচেয়ে সিনিয়র ফুটবলার চ্যানচো গ্যালেস্টাইন পেনাল্টি শট নেন। শ্রীলঙ্কার অধিনায়ক গোলরক্ষক সুজন পেরেরা দারুণ দক্ষতায় সেভ করেন।

অথচ ৯ মিনিট পর সেই পেরেরা ভুল করেন। বক্সের বাইরে থেকে নেয়া এক শট পেরেরা গ্রিপ করতে পারেননি ঠিকমতো। বল যায় বক্সে থাকা ভুটানের খেলোয়াড়ের কাছে। সেখান থেকে বল পেয়ে চ্যানচো দুর্দান্ত শটে গোল করেন এতে ম্যাচে আবার সমতা আসে। শেষ পর্যন্ত ২-২ গোলে শেষ হয় ম্যাচ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সেমিফাইনালে বাংলাদেশ

ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সেমিফাইনালে বাংলাদেশ

আপডেট সময়: ১১:৫৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬