ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুব মহিলালীগ নেত্রী পাপিয়ার বাসায় মিললো অস্ত্র-মদ-বিপুল টাকা

  • আপডেট সময়: ০৩:২৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
  • ১০৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:যুব মহিলালীগ নেত্রী শামিমা নূর পাপিয়ার বাসা থেকে অস্ত্র, মদসহ বিপুল পরিমাণ অবৈধ টাকা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার ফার্মগেট এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে এসব উদ্ধারের কথা জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার।

সুজয় সরকার জানান, র‌্যাব-১ এর বিশেষ অভিযানে রাজধানীর ফার্মগেটে পাপিয়ার বাসা থেকে বিদেশি অস্ত্র, ম্যাগজিন, গুলি, বিদেশি মদ ও বিপুল পরিমাণ অবৈধ টাকা উদ্ধার করা হয়েছে।

আজ বিকেল ৪টায় রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান তিনি।

এর আগে শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশত্যাগের সময় শামিমা নূর পাপিয়া ওরফে পিউ (২৮) সহ চারজনকে আটক করে র‌্যাব-১।

র‌্যাব জানায়, রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে প্রেসিডেন্ট স্যুট নিজের নামে সব সময় বুকড করে নানা ধরনের অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন পাপিয়া। তিনি হোটেলটির বারে প্রতিদিন বিলবাবদ পরিশোধ করতেন প্রায় আড়াই লাখ টাকা।

পাপিয়ার বৈধ আয় বাৎসরিক মাত্র ১৯ লাখ টাকা। অথচ হোটেল ওয়েস্টিনে গত তিন মাসেই বিল পরিশোধ করেছেন প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা। তিনি নারী সংক্রান্ত অপকর্ম ছাড়াও অস্ত্র-মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন তদবির বাণিজ্যের সঙ্গে জড়িত।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

যুব মহিলালীগ নেত্রী পাপিয়ার বাসায় মিললো অস্ত্র-মদ-বিপুল টাকা

আপডেট সময়: ০৩:২৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০