লোকসমাচার,স্টাফ রিপোর্টার:আজ মঙ্গলবার রাত আনুমানিক ১০ ঘটিকার সময় যশোর মুড়ালীর মোড়, খুলনা বেনাপোল সড়কের পাশে বৈদ্যুতিক সটসার্কিট হয়ে নাসির টেইলারিং সপে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে প্রায় ঘন্টা ব্যাপী এই অগ্নিকান্ড চলতে থাকে। এলাকাবাসী ও দোকানদাররা অনেক চেষ্টা করে এই আগুন নিয়ন্ত্রনে আনতে ব্যর্থ হয়। পরে যশোর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন হয়ে যায়।
নাসির মটর টেইলারিং সপের মালিক মোঃ নাসির উদ্দিন মন্টু জানান তারা দোকানে আগুনে পুড়ে আনামানিক ১২ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। তার দোকানে ফোম, রেক্সিন, আটাসহ গদি মিস্ত্রীর মালামাল ছিলো।





















