ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর-মাগুরা সড়কে দুর্ঘটনায় নিহত ১, আহত ২

  • আপডেট সময়: ১০:১৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
  • ২২৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,শিমুল,বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি:যশোর-মাগুরা সড়কে খাজুরা অঞ্চলে সড়ক দুর্ঘটনায় এক সাইকেল আরোহী নিহত ও দু’জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (০৭ নভেম্বর) সকাল ৭টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের খাজুরা পল্লী বিদ্যুৎ সাব ষ্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইকেল আরোহী স্থানীয় বন্দবিলা ইউনিয়নের বড়খুদড়া গ্রামের মৃত রাজেন্দ্র বিশ্বাসের ছেলে নির্মল বিশ্বাস (৪৫)। আহতদের মধ্যে পিকআপের ড্রাইভার রাজধানীর আশুলিয়া এলাকার আব্দুল আজিজের ছেলে রাজু আহম্মেদ (৪০)। অন্যজন একই এলাকার মাছ ব্যবসায়ী হলেও তার পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী (ঢাকা মেট্রো-ন-১৭-৮৬৬৯) পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলের পিছনে ধাক্কা দেয়। এ সময় সাইকেল আরোহী নির্মল বিশ্বাস গুরুত্বর আহত হয় এবং পিকআপটি রাস্তার নীচে পড়ে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে পিকআপের ড্রাইভার ও পিকআপে থাকা মাছ ব্যবসায়ী গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার সময় সাইকেল আরোহীর মুত্যু হয়। অন্য দু’জনকে যশোর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহতের পারিবার জানায়, নির্মল বিশ্বাস মিষ্টির দোকানের কর্মচারী ছিলেন। শনিবার সকালে খাজুরা বাজারে মিষ্টির দোকান যাচ্ছিলেন।

খাজুরা পুলিশ ক্যাম্পের সহকারি ইনচার্জ হযরত আলী জানান, ঘাতক পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

যশোর-মাগুরা সড়কে দুর্ঘটনায় নিহত ১, আহত ২

আপডেট সময়: ১০:১৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০