লোকসমাচার,নিজস্ব প্রতিনিধি:যশোর-মাগুরা মহাসড়কে পরিবহনের ধাক্কায় মাসুদ রানা রিকন(২৫) নামে মটর সাইকেল চালক বরিশালের এক যুবক নিহত হয়েছে৷ আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার হুদা রাজাপুর মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে৷ নিহত মটর সাইকেল চালক বরিশাল জেলার গৌরনদী থানা এলাকার বাড়তী বাজার গ্রামের সামসুল হকের ছেলে৷
স্থানিয় ও পুলিশ সুত্রে জানাযায়,রোববার সকালে পালছার মটর সাইকেল যোগে যশোর মাগুরা মহাসড়ক হয়ে যশোর আসছিলো৷ পথিমধ্যে হুদা রাজাপুর মোড় এলাকায় পৌছলে পরিবহনের ধাক্কায় গুরুতর আহত হয়৷ স্থানিয় লোকজন উদ্ধার করে দুপুর ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে৷
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সোহানুর রহমান সোহাগকে মৃৃৃৃত ঘোষনা করে তার লাশ মর্গে পাঠান৷ তিনি বলেন হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন ৷ বারো বাজার হায়ওয়ে থানার উপ-পরিদর্শক(এস আই) শাহা আলম সড়ক দুঘটনার সত্যতা নিশ্চিত করেন৷ কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহম্মাদ মনিরুজ্জামান বলেন বিষয় টি হায়ওয়ে পুলিশ দেখছে৷ হাসপাতাল মর্গে হায়ওয়ে পুলিশ এস আই শাহা আলম আছে৷





















