লোকসমাচার,মণিরামপুর প্রতিনিধি:যশোরের মণিরামপুর পৌরশহর মোহনপুরে আকাশ হোসেন(১১) নামের এক ছেলের আত্মহত্যার ঘটনা ঘটেছে।২৬শে এপ্রিল আনুমানিক বিকাল ৪ টা ৩০ মিঃ এর দিকে বাড়ির ঘরের ভিতর আকাশকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে পৌঁছানোর আগেই রোগী মারা গেছে। মৃত আকাশ মোহনপুর গ্রামের ভ্যান চালক আলমগীর হোসেনের ছেলে।
স্থানীয় রাসেদ হোসেন জানান, আকাশের বাড়িতে কেউ ছিলনা। মাঠে ধানের জমিতে চাষ কাজ শেষে বিকালে সবাই বাড়িতে এসে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। কোন ধরনের গ্যানজাম,ফেসাদের মতো কিছুই হয়নি তবুও কেনো এমন হলো সেটাই কেউ জানেনা।
মৃত আকাশের দাদা জানান,আমি দোকানে ছিলাম খবর পেয়ে দৌড়ে চলে এসেছি।আকাশ খুবই যত্নের ছেলে।তবে ও ছিল বুদ্ধি প্রতিবন্ধী।বোধগম্য শক্তি একটু কম।
আকাশের অকাল মৃত্যুতে,মা-বাবা সহ এলাকায় সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।পানি খেতে চাওয়াকে কেন্দ্র করে বকাঝকা করা হয়েছিলো বলে জানিয়েছে আকাশের নানী।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মণিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের সহ মৃতদেহ দাফন কাফনের পূর্বে আইনী প্রক্রিয়া চলমান ছিল।





















