ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর জেলা অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা

  • আপডেট সময়: ০৮:৩২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০
  • ১১৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক :যশোর জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল থেকে শুরু হয়ে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ এই লকডাউন ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন।

জেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানান।

এর আগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) করোনা ভাইরাস পরীক্ষায় যশোর জেলায় আরও ১৪ করোনা রোগী শনাক্ত হয়। এ নিয়ে এই জেলায় রোগীর সংখ্যা দাঁড়ালো ২৯ জন।

রোববার যশোর সার্কিট হাউসে জেলা করোনাভাইরাস প্রতিরোধ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মো. আশরাফ হোসেন, করোনা সংক্রান্ত সেনা তৎপরতায় যশোরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্নেল নিয়ামুল, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দীলিপ কুমার রায়সহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সভা থেকে জেলাকে লকডাউন ঘোষণার পক্ষে মত দেয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ জানান, যশোরকে লকডাউনের সিদ্ধান্ত হয়েছে। যা সোমবার সকাল ছয়টা থেকে কার্যকর হবে। লকডাউনের আওতায় থাকবে গোটা যশোর জেলা।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

যশোর জেলা অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা

আপডেট সময়: ০৮:৩২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০