স্টাফ রিপোর্টার:যশোর সদর উপজেলার ৫ নম্বর উপশহর ইউনিয়ন পরিষদের এ-২৮৬ বাড়ির মালিক মৃত মোকাররম হোসেনের মোকাররম হোসেনের ছোট ছেলে একসময়ের দুর্ধর্ষ সন্ত্রাসী একাধিক মামলার আসামি মোঃ সেলিম কে আজ বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে দীর্ঘদিন ধরে দখল করে রাখা তাদের এক নম্বর সেক্টরের বাড়ি থেকে উপশহর ফাঁড়ির পুলিশ আটক করেছেন।
জানা যায়,বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সেলিম প্রকাশ্যে চাঁদাবাজি অস্ত্রবাজি,অস্ত্র বেচাকেনা ও মজুদ , মার্ডার ছিনতাই, ডাকাতি, মুক্তিপণ, সরকারি কাজে বাধা প্রদান,মানুষের বাড়ি দখল করে ভোগ দখল, টেন্ডারবাজী, মানুষের অর্থ আত্মসাৎ সহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ছিল দেদারছে।
তারই ধারাবাহিকতায় গত ২০১৬ সালে তার নামে কোতোয়ালি থানায় চাঁদাবাজী সহ সরকারি কাজে বাধা প্রদানের বিভিন্ন ধারায় মামলা হয় যাহার নম্বর ২৯ এ মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামি অনেক বছর কালো শক্তি খাটিয়ে এবং পুলিশের চোখে ফাঁকি দিয়ে পলাতক ছিল। উপশহর ফাঁড়ির পুলিশ আজ তার বাসায় উপস্থিতি টের পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হন।
পুলিশ এ প্রতিনিধিকে মুঠোফোনে জানিয়েছেন আটককৃত সেলিম চাঁদাবাজি ও সরকারি কাজে বাধা প্রদান মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এছাড়াও তার বিরুদ্ধে খুন জখম অর্থ আত্মসাৎ বাড়ি দখলের মামলা ও বহু অভিযোগ আছে ।





















