ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর উপশহরে ভুয়া আইডিতে কুরুচিপূর্ণ অপপ্রচার,থানায় অভিযোগ।

  • আপডেট সময়: ০৪:৪২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৬১৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,​নিজস্ব প্রতিনিধি:​যশোরের উপশহর এলাকায় ফেসবুকের ভুয়া আইডি ব্যবহার করে রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ নাগরিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় পৃথক দুটি অভিযোগ (জিডি) করেছেন ভুক্তভোগীরা।
​
​থানায় জমা দেওয়া অভিযোগপত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘উপশহরের বার্তা’ও‘বিএনপি যশোর সদর উপজেলা’ নামের দুটি ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে ৫নং উপশহর ইউনিয়নের অন্তত ৮-৯ জন বাসিন্দার ছবি ও নাম দিয়ে ধারাবাহিক ভাবে মানহানিকর পোস্ট করা হচ্ছে। এমনকি ভুক্তভোগীদের মৃত স্বজনদের নাম জড়িয়েও অশালীন ও আপত্তিকর মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
​
​এই উদ্দেশ্যপ্রণোদিত সাইবার বুলিংয়ের স্বিকার হয়ে গত ৯ এপ্রিল পৃথকভাবে থানায় অভিযোগ দায়ের করেন ​মোঃ শফিকুল ইসলাম সুমন ২০-ই বেঙ্গল যশোর সেনানিবাসের অবসরকালীন ছুটিতে (এলপিআর) থাকা সাবেক সার্জেন্ট।

অপর অভিযোগটি করেন –
​বিল্লাল হোসেন রুবেল: উপশহর ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি।

​ভুক্তভোগীরা জানান, অজ্ঞাতনামা ব্যক্তিরা পরিকল্পিতভাবে তাদের পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করতে এসব বানোয়াট তথ্য ছড়াচ্ছে। তারা বলেন​”ফেক আইডির মাধ্যমে এই ধরনের অপপ্রচার কেবল মানহানিকরই নয়, বরং এলাকায় বিভ্রান্তি ও বিশৃঙ্খলা তৈরির একটি গভীর ষড়যন্ত্র।

​এলাকাবাসী ও ভুক্তভোগীরা দ্রুত ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় জড়িত সাইবার অপরাধীদের শনাক্ত করার দাবি জানিয়েছেন। একই সাথে জড়িতদের খুঁজে বের করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

​পুলিশ জানিয়েছে, অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

যশোর উপশহরে ভুয়া আইডিতে কুরুচিপূর্ণ অপপ্রচার,থানায় অভিযোগ।

আপডেট সময়: ০৪:৪২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬