লোকসমাচার নিজস্ব প্রতিনিধি:যশোর উপশহরের আরও এক শীর্ষ চাঁদাবাজ (সাগর)… রিপোর্ট-১। রিক্সাওয়ালার ছেলে থেকে বাবলাতলার চাঁদাবাজ হয়ে ওঠার গল্প।
সাগরের বাবা ছিলো রিক্সামিস্ত্রী এবং তাদের সংসার চলত কোনপ্রকার টেনেটুনে। সাগর নিজেও রিক্সার মিস্ত্রী ছিল। বাবলাতলার তুহিন মারা যাওয়ার পরে সব দায়িত্ব পেলো সাগর আর তার সাথেই কপাল চওড়া হলো। স্থানীয় অন্যান্য মাফিয়াদের সাথে হাতমিলিয়ে সব জায়গা থেকে চাঁদাবাজি করত। বাবলাতলার প্রতিটা দোকান থেকে প্রতিদিন চাঁদা নিতো সাগর ও তার দলবল। পুকুর, ঘের সহ রয়েছে নানান অবৈধ ব্যবসা।
তৎকালীন ছাপ্পান খুনের মূল মাস্টার মাইন্ড এই সাগর। ছাপ্পান কে প্ল্যান করে ধরিয়ে দিয়ে ওরা নিজেরা উপস্থিত থেকে নৃসংসভাবে হত্যা করে।
উপশহরে অবৈধভাবে প্রথমে ফাতেমা আইটি এবং পরে এম্বার আইটির ইন্টারনেট ব্যবসা করেছে এ সাগর। অন্য কোনো নেট লাইন উপশহরে চলতে পারেনি সেই সময়৷ বর্তমানে এই সাগর পালাতক রয়েছে।
অনেক গুলো গুম এবং খুন সাগর নিজের হাতে করেছে৷ উপশহর বাসী যেন কখনও না ভুলে এসব নির্যাতনের ইতিহাস।
সমাজের সকল শ্রেণীর মানুষের সাথে এ প্রতিনিধির কথা হলে তার পত্রিকার মাধ্যমে প্রশাসনের নিকট সকলের দাবি সমাজে সাগরদের মতো চাঁদাবাজ উপশহরে আর যেন সৃষ্টি না হয় পাশাপাশি সাগরদের করে যাওয়া সকল অপরাধ নির্ণয় করে প্রতিটা অপরাধের বিচার সম্পন্ন হোক ।





















