ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ২০ পিস সোনার বার সহ আটক ১

  • আপডেট সময়: ০৫:০৪:১০ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
  • ২৯২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,ডেস্ক:ভারতে পাচারের সময় ২০পিস সোনারবারসহ ১ সোনা পাচারকারীকে আটক করেছে বিজিবি। আজ ভোরে যশোর শহরের পৌরপার্কের সামনে থেকে ঐ পাচারকারিকে আটক করা হয়। উদ্ধার স্বর্ণের মুল্য ১ কোটি ৬৩ লাখ টাকা।

যশোরস্থ ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল সেলিম রেজা জানান, তারা গোপনে জানতে পারেন একটি চক্র শহরের পৌরপার্কের সামনের রাস্তা দিয়ে স্বর্ণের চালান নিয়ে বেনাপোল সীমান্তে যাওয়ার চেষ্টা করছে। এ খবর পাওয়ার পর বিজিবি সদস্যরা ভোর সাড়ে ৬ টার দিকে অভিযান চালিয়ে রাস্তা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ৫টি প্যাকেটে মোট ২০টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম ইমাদুল হোসেন। তিনি বেনাপোলের কাগজপুকুর গ্রামের আসলাম হোসেনের ছেলে।তিনি র্দীর্ঘদিন ধরে চোরচালানের সাথে জড়িত বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে যশোর কোতোয়ালী থানায় সোপর্দ করা হবে

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

যশোরে ২০ পিস সোনার বার সহ আটক ১

আপডেট সময়: ০৫:০৪:১০ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০