ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে নারী হত্যার অভিযোগ, আদালতের আদেশে মামলা

  • আপডেট সময়: ১০:৪৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ৬৭ জন দেখেছে
Spread the love

স্টাফ রিপোর্টার:যশোর সদর উপজেলার বড় গোপালপুরে যৌতুকের দাবিতে সুমাইয়া আক্তার সুমনা নামে এক নারীকে হত্যার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা রেকর্ড হয়েছে। বুধবার (২৫ জুন) আদালতের আদেশে কোতোয়ালি থানায় মামলাটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করা হয়।

আসামিরা হলেন—সুমনার স্বামী হৃদয় হাসান, শ্বশুর হারেজ, শাশুড়ি টুকু, ননদ শম্পা এবং ঝিকরগাছার লাউজানি গ্রামের নজরুল ইসলামের ছেলে বিপ্লব।

মামলার বাদী সুমনার মা মমতাজ বেগম জানান, ২০২৩ সালের ২৪ এপ্রিল হৃদয়ের সঙ্গে সুমনার বিয়ে হয়। তাদের ঘরে জান্নাতুল মাওয়া নামে এক কন্যাসন্তান জন্ম নেয়। কিন্তু বিগত কয়েক মাস ধরে ১০ লাখ টাকা যৌতুকের জন্য সুমনার ওপর চাপ সৃষ্টি করছিল স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যরা। গত ৩০ মে তাকে মারধর করা হলে তার মৃত্যু হয়। পরে বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।

ঘটনার পর থানায় মামলা করতে গেলে আদালতের শরণাপন্ন হতে বলা হয়। পরে মমতাজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলা দায়ের করেন, যা আদালতের নির্দেশে থানায় রেকর্ড করা হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

যশোরে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে নারী হত্যার অভিযোগ, আদালতের আদেশে মামলা

আপডেট সময়: ১০:৪৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫