ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে সীমিত আকারে বই বিতরণ শুরু

  • আপডেট সময়: ০৬:১৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১
  • ১৪৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,নিজস্ব প্রতিনিধি:নতুন বছরের প্রথম দিনে নতুন ক্লাসের বই যশোরে সীমিত পরিসরে বিতরণ করা হয়েছে। করোনার কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে বই দেয়া হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে দশটায় যশোর জিলা স্কুলের চতুর্থ শ্রেণির বই দিয়ে উৎসবের সূচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাম্মী ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেকসহ স্কুলের শিক্ষক, কিছু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা।

জেলা শিক্ষা অফিসার এএসএম আব্দুল খালেক জানান, এ বছর করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে বই প্রদান করা হয়েছে। জেলার তিন লাখ ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে ৪০ লাখ ৬৪ হাজার নতুন বই বিতরণ করা হবে। শুক্রবার থেকে ১২ দিনের মধ্যে সব বই প্রদানের কার্যক্রম শেষ করা হবে ।
যশোরে এ বছর প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১৪ লাখ ১২ হাজার ৭৩৩ পিস চাহিদা রয়েছে। আর মাধ্যমিক পর্যায়ে ২৭ লাখ ৭৫ হাজার ১৪৬ পিস বইয়ের চাহিদা রয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

যশোরে সীমিত আকারে বই বিতরণ শুরু

আপডেট সময়: ০৬:১৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১