ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

  • আপডেট সময়: ০২:৫৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
  • ১৭৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,নিজস্ব প‍্রতিনিধি:যশোর শহরের জেলরোড এলাকায় পৌর কাউন্সিলরের বাড়ির সীমানা থেকে মেহেদি হাসান সাগর (২৪) নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের মা সালেহা বেগম দাবি করছে বাড়ির সামনে বাড়ি নয়ন নামে এক যুবকের সাথে গতকাল সোমবার রাতে বিস্কুট খাওয়া নিয়ে গোলোযোগ হয়৷
যশোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মকসিমুল বারী অপু দাবি করেন, হত্যার পর তার বাড়ির পাশে মরদেহ ফেলে গেছে দুর্বৃত্তরা। হত্যায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করছে।

নিহত মেহেদি পেশায় রাজমিস্ত্রির হেলপার। তিনি যশোর সদর উপজেলার বিরামপুর দক্ষিণপাড়ার ফকিরের মোড় এলাকার হানিফ শেখের ছেলে।
মকসিমুল বারী অপু জানান, আজ (মঙ্গলবার) সকালে বাড়ির সামনের চা দোকানি দোকান খুলতে এসে মরদেহটি দেখতে পায়। এরপর তাকে জানালে তিনি পুলিশে খবর দেন। তিনি দাবি করেন, ঘটনাস্থলে রক্ত ছিল না। কেবল নিহতের শরীরে ছুরিকাঘাতের রক্তাক্ত চিহ্ন রয়েছে। তার ধারণা, হত্যার পর মরদেহটি তার বাড়ির পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা। নিহত মেহেদির মা সালেহা বেগম জানায় গত কাল সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত বাড়ির সামনের নয়ন নামে এক যুবকের সাথে ছিলো৷ রাত ১১থেকে ১২টার ভিতরে মেহেদির সাথে নয়নের বিস্কুট খাওয়া নিয়ে গোল যোগ হয়৷ এর পর সকালে খবর পায় মেহেদির লাশ হাসপাতালের মর্গে আছে৷

যশোর কোতোয়ালী থানার থানার (ওসি) মোহাম্মাদ মনিরুজ্জামান জানান, কাউন্সিলর অপুর বাড়ির পাশেই মরদেহটি পরে ছিল। নিহত যুবকের পরিচয় শনাক্তে পুলিশ, ডিবি ও পিবিআই কাজ শুরু করে। পরে জানা যায়, তার নাম মেহেদি এবং তিনি রাজমিস্ত্রির হেলপারের কাজ করেন। তার বাবাকে খবর দিয়ে থানায় আনা হয়েছে। কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি। মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

যশোরে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আপডেট সময়: ০২:৫৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০