ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

  • আপডেট সময়: ১০:৫৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
  • ১২১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : যশোর শহরের নিউমার্কেট শিশু হাসপাতালের সামনে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এহসানুল ইমু (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি শহরতলী উপশহর বি ব্লক এলাকার সৈয়দ ইকরাম হোসেন (ইকু) মিয়ার ছেলে।
নিহতের স্বজন সূত্র জানান, রোববার রাত সাড়ে আট টার দিকে ইমু ব্যক্তিগত কাজে নিউমার্কেট  শিশু হাসপাতালের সামনে যান। এ সময় একদল অজ্ঞাত দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাতে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আট ৫৫ মিনিটে ইন্টার্ণ ডাক্তার জান্নাতুল নেছা তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের ডাক্তার অমিও দাস জানান, মৃতের শরীরের তিন স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

হাসপাতালে পুলিশ সদস্যরা জানান,কি কারণে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে সেটা এখনই বলা যাচ্ছে না।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

যশোরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময়: ১০:৫৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০