লোকসমাচার,স্টাফ রিপোর্টার:যশোরের শার্শায় রামদা দিয়ে কুপিয়ে মুক্তার আলী (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি শার্শা উপজেলার অগ্রভুলাট গ্রামের মৃত চাদ আলীর ছেলে। শনিবার বিকাল পৌনে চারটার দিকে এঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ জানায়, অগ্রভুলাট গ্রামের উত্তরপাড়ায় প্রতিবেশি মামার সাথে শনিবার বিকেলে মুক্তারের ঝগড়া হয়। এসময় একই গ্রামের মাজহারুল ইসলাম ও তার দুই ছেলে মামুন ও মাসুম এসে রামদা দিয়ে গলায় এলোপাতাড়ি ভাবে কোপ মারে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
যশোর গোয়েন্দা পুলিশের ডিআইও আমিনুর রহমান মুক্তার হোসেন হত্যার কথা নিশ্চিত করেছেন।





















