লোকসমাচার ডেস্ক:যশোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্বে এবং দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়েছে ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, যশোর জেলা প্রশাসক জনাব মোঃ তমিজুল ইসলাম খান, প্রধান অতিথি ছিলেন জনাব কাজী নাবিল আহমেদ সংসদ সদস্য(যশোর -৩)আসন।
বিশেষ অতিথি ছিলেন জনাব প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম বার) পিপিএম পুলিশ সুপার যশোর,বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন সভাপতি যশোর জেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা জনাব হায়দার গনি খান পলাশ,বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম সহ আরও অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ।
সকাল সাড়ে ৯ টায় যশোর টাউন হল ময়দানে সাংস্কৃতিক এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় । অনুষ্ঠানের গান পরিবেশন করেন সুরধ্বনি, পুনশ্চ, সুরবিতান, ও উদীচীর শিল্পীরা।





















