ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে বোমা তৈরির সময় বিস্ফোরণে ইউপি মেম্বার নিহত

  • আপডেট সময়: ০৫:৪১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
  • ১১৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:যশোরের ঝিকরগাছা উপজেলায় বোমা তৈরির সময় বিস্ফোরিত হয়ে নাজমুল আলম লিটন নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত দুইটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

লিটন ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের পাঁচপোতা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল ওহাবের ছেলে ও বর্তমানে পাঁচপোতা আট নম্বর ওয়ার্ডের সদস্য।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) তৌহিদুল ইসলাম জানান, বাড়ির পাশে বাগানে বসে বোমা তৈরির সময় বিস্ফোরণে লিটনের দুই হাত ও শরীর ক্ষতিগ্রস্ত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করে চিকিৎসকরা। ঢাকায় নেওয়ার পথে মারা যান।

স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুর একটার দিকে ঝিকরগাছা উপজেলার পাঁচপোতা গ্রামের রফিক মেম্বারের বাড়িতে লিটন মেম্বার বোমা তৈরি করছিল। এ সময় অসাবধানতাবশত একটি বোমা বিস্ফোরিত হলে সে গুরুতর জখম হয়। এ সময় তার সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে গোপন স্থানে নিয়ে চিকিৎসা দেয়। কিন্তু তার অবস্থার অবনতি হলে সন্ধ্যার পর অ্যাম্বুলেন্সে করে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। পথিমধ্যে ঢাকা মানিকগঞ্জ পৌঁছালে রাত আড়াইটার দিকে গাড়িতেই তার মৃত্যু হয়।

লিটন মেম্বার ঝিকরগাছা পাঁচপোতা গ্রামের আওয়ামী লীগ নেতা ওমর আলী হত্যাকাণ্ডের অন্যতম আসামি ছিল।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

যশোরে বোমা তৈরির সময় বিস্ফোরণে ইউপি মেম্বার নিহত

আপডেট সময়: ০৫:৪১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১