ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ফটো জার্নালিস্ট এসো. সভাপতি মনির ও সম্পাদক বাবুল

  • আপডেট সময়: ০৮:৩১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
  • ১৬১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,নিজস্ব প্রতিনিধি:বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যশোর জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন বুধবার দুপুর ১২ টায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১৬জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে মনিরুজ্জামান মুনির (প্রাপ্ত ভোট ৯), সম্পাদক পদে নূর ইমাম বাবুল (প্রাপ্ত ভোট ৯), এবং সহ-সাধারণ সম্পাদক পদে এম আর মোহন (প্রাপ্ত ভোট ৮) বিজয়ী হয়েছেন।

উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী গালিব হাসান পিল্টু ৬ ভোট, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী এম আর খান মিলন ৬ ভোট এবং সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী আলী মোর্তজা সিদ্দিকী পেয়েছেন ৭ ভোট।এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে এম এ মানিক, কোষাধ্যক্ষ পদে শামসুজ্জামান স্বজন এবং দপ্তর সম্পাদক পদে দাউদ হোসেন বিজয়ী হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সদস্য হিসেবে যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহিদ জয় দায়িত্ব পালন করেছেন।

এদিকে নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক আহসান কবীর। বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নয়া কমিটি ফটো সাংবাদিকদের অধিকার আদায়ে সচেষ্ট হবেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

যশোরে ফটো জার্নালিস্ট এসো. সভাপতি মনির ও সম্পাদক বাবুল

আপডেট সময়: ০৮:৩১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০