ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান, চিকিৎসার খোঁজ নিলেন বিএনপির প্রতিনিধি দল

  • আপডেট সময়: ১০:১২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ৬৯ জন দেখেছে
Spread the love

স্টাফ রিপোর্টার:যশোরের চৌগাছায় সম্প্রতি পাশবিক নির্যাতনের শিকার ৭ বছর বয়সী সেই শিশুটির পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঘটনা জানার পর মানবিক ও রাজনৈতিক দায়িত্ববোধ থেকে তিনি দলের নেতৃবৃন্দকে শিশুটির খোঁজখবর নিতে নির্দেশ দেন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে শিশুটির চিকিৎসার অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণের জন্য যশোরে এসেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও নারী ও শিশু নির্যাতন সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়ক ডা. রফিকুল ইসলাম। সোমবার (১৬ জুন) সকাল সাড়ে দশটায় তিনি বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে সঙ্গে নিয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশুটিকে দেখতে আসেন।

হাসপাতালে তাঁরা চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং শিশুটির চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি নির্যাতিত শিশুটির মায়ের সঙ্গেও কথা বলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় জেলা বিএনপি ও ড্যাব যশোরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সংবাদমাধ্যমের সাথে কথা বলেন অনিন্দ্য ইসলাম অমিত ও ডা. রফিকুল ইসলাম। তাঁরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

যশোরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান, চিকিৎসার খোঁজ নিলেন বিএনপির প্রতিনিধি দল

আপডেট সময়: ১০:১২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫