ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে নগদের ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৭, উদ্ধার ৩২ লাখ টাকা

  • আপডেট সময়: ০৭:০১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ১৪৬ জন দেখেছে
Spread the love

স্টাফ রিপোর্টার:যশোরের মণিরামপুর উপজেলার জামতলা এলাকায় নগদের এক ডিস্ট্রিবিউটরের কাছ থেকে ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছিনতাইকৃত অর্থের মধ্যে ৩২ লাখ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

বুধবার বিকেলে যশোর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিফিং এর মাধ্যমে জানানো হয় গত মঙ্গলবার (১৭ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটে নগদ মোবাইল ব্যাংকিং এর ডিস্ট্রিবিউটর রবিউল ইসলাম যশোর শহর থেকে একটি প্রাইভেটকারে মণিরামপুরে যাচ্ছিলেন। পথে জামতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলযোগে আসা ছিনতাইকারীরা তার গাড়ির গতিরোধ করে। চাপাতি হাতে ভয়ভীতি দেখিয়ে গাড়ির কাচ ভেঙে ভেতরে থাকা ৩৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা। ঘটনার পরপরই রবিউল ইসলাম ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানালে পুলিশ দ্রুত অভিযান শুরু করে।

যশোরের পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকীর তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার ও জেলা ডিবি, পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া ও সাইবার ইনভেস্টিগেশন সেল ও মণিরামপুর থানা পুলিশের সমন্বয়ে ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযানে নামেন। অভিযানে নেতৃত্বদানকারীরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে ঝিকরগাছা থেকে ঘটনার সাথে জড়িত যুবক সাগর হোসেনকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী আরও ছয়জনকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, ছিনতাইয়ের মূল পরিকল্পনায় ছিল প্রাইভেটকারের চালক মো. ইউসুফ আলী ওরফে সাজু। তার সহযোগিতায় বাকিরা সংঘবদ্ধভাবে এ ঘটনা ঘটায়। অভিযানে ধৃত আসামি ইমদাদুল গাজীর হেফাজত থেকে উদ্ধার করা হয় ১৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা এবং সুজন ইসলামের বাড়ি থেকে উদ্ধার করা হয় ১৫ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া উদ্ধার করা হয়েছে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি চাপাতি, একটি টাকা বহনকারী ব্যাগ ও একটি মোটরসাইকেল।
যশোর ডিবি পুলিশের হাতে আটক সাত ছিনতাইকারীরা হচ্ছে,যশোর শহরের পোস্ট অফিস পাড়া এলাকার মৃত খোরশেদ আলম মির্জার ছেলে মোঃ ইউসুফ আলী @ সাজু (৩১), যশোরের ঝিকরগাছা উপজেলার দিগদানা গ্রামের মোঃ ইসরাইল গাজীর ছেলে রনি গাজী (২৬),একই উপজেলার খোষাল নগর গ্রামের মনিরুল ইসলামের ছেলে মোঃ সাগর হোসেন(২৪), বাঁকড়া দিকদানা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে মোঃ সুজন ইসলাম(৩৩),খোষাল নগর গ্রামের মজনুর রহমানের ছেলে মোঃ সোহেল রানা(২১), বাঁকড়া দিগদানা গ্রামের মৃত দিন মোহাম্মদের ছেলে মোঃ ইমাদুল গাজী(৪৬),ও ইমদাদুল গাজীর ছেলে মোঃ নাসিম গাজী(১৯)।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিরা ছিনতাইয়ের ঘটনা স্বীকার করেছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

যশোরে নগদের ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৭, উদ্ধার ৩২ লাখ টাকা

আপডেট সময়: ০৭:০১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫