ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ট্রাকের ধাক্কায় নিহত ২

  • আপডেট সময়: ১০:১৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
  • ১১৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:যশোরে পিকনিকের বাস ভাড়া করতে এসে ফেরার পথে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় থ্রি-হুইলারের চালকসহ দুইজন নিহত ও ৬ যাত্রী আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের হৈবতপুরে কাজী নজরুল ইসলাম কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহ সদরের আরাপপুর গ্রামের আব্দুল মোতলেবের ছেলে থ্রি-হুইলার চালক রুহুল আমিন (৩২) ও একই এলাকার আব্দুল কাদেরের ছেলে ইউসুফ আলী (৪০)।

আহতদের মধ্যে গুরুতর দুজনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন-ঝিনাইদহ সদরের আরিফপুর গ্রামের মনোয়ার হোসেন (৫৬) ও একই এলাকার আব্দুল বারেকের ছেলে সোহরাব হোসেন (৪৫)।

চিকিৎসাধীন মনোয়ার হোসেন জানান, ঝিনাইদহের আরাপপুর বাজার ব্যবসায়ীদের পিকনিকের জন্য শনিবার বিকেলে গাড়ি ভাড়া করতে থ্রি-হুইলার যোগে চালকসহ ৮ জন যশোরে আসেন। সন্ধ্যার পরে তারা ফিরে যাচ্ছিলেন। পথে কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে আসলে পেছন থেকে একটি মালবাহী ট্রাক তাদের থ্রি-হুইলারে ধাক্কা দেয়। এ সময় থ্রি-হুইলার রাস্তার ওপরে ছিটকে উল্টে পড়ে।

এতে ঘটনাস্থলে ইউসুফ আলীর মৃত্যু হয়। আহত থ্রি-হুইলার চালক রুহুল আমিন (৩২), মনোয়ার হোসেন (৫৬) ও সোহরাব হোসেনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চালক রুহুল আমিন মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জসীম উদ্দীন জানান, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

যশোরে ট্রাকের ধাক্কায় নিহত ২

আপডেট সময়: ১০:১৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১