লোকসমাচার,স্টাফ রিপোর্টার, যশোর তাবলিগ জমায়াতের মুরব্বিরা ইসলামী আকিদার উপরে আজ শুক্রবার ফজর নামাজ বাদ বয়ান শুরু করে তা রবিবার আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ করবেন। যশোর উপশহর মার্কাজ মসজিদের সামনে এবং উত্তর পাশে প্রায় চল্লিশ বিঘা জমির উপর গোটা মাঠে ত্রিপল ও চট দিয়ে ঢেকে দিয়ে ইজতেমার আয়োজন করা হয়েছে।
জানাযায়,খিত্তা-৭,আর একুশ টা পয়েন্টে আটটা উপজেলার এক লক্ষ মুসল্লির জমায়েতে, ৪০ বিঘা জায়গার মধ্যে, আজ ফজরবাদ,ইজতেমার বয়ান শুরু করেছন হযরত মোঃ সাইফুল্লাহ। খাসদের বলতে বড় ব্যবসায়ী, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি-বেসরকারি চাকরিজীবী,কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বেলা ১১:১৫ থেকে ১২:১৫ পর্যন্ত তাবলীগের গুরুত্ব, নবীজির উম্মত হিসেবে এই মেহনতের জিম্মাদারী সম্পর্কে আলোচনা করেছেন ডাক্তার মোহাম্মদ মোজাম্মেল সাহেব এবং ডাক্তার লোকমান হোসেন সাহেব।
ইজতেমায় মুরুব্বীরা এ প্রতিবেদককে জানান, জুম্মা নামাজের পর থেকে ২:৩০ পর্যন্ত বয়ান করেছেন মরক্কো জামাতের আমির সাহেব, তরজমা করেছেন মুফতি সালাউদ্দিন সাহেব। আসরের নামাজের পর বয়ান করেছেন ইন্ডিয়ান জামাতের আমির সাহেব, তরজমা করেছেন মাওলানা শফি সাহেব। মাগরিব বাদ বয়ান করেছেন মাওলানা ওয়ালিউল্লাহ সাহেব কাকরাইল মসজিদ। জানা যায়, কাকরাইল মসজিদের মাসোয়ারা মোতাবেক ১৭ জনের একটি জামাত আমল পরিচালনা করার জন্য ইতিমধ্যে মার্কাজ মসজিদে হাজির হয়েছেন।
১০ টা ডিপার্টমেন্টের আমির সহ সকল সদস্যদের দায়িত্ব সম্পর্কে আলোচনা করেছেন ডক্টর মোজাম্মেল হোসেন সাহেব,জুমার আগে পাচটি বিদেশি জামাত মরক্কো ইন্দোনেশিয়া,ইন্ডিয়া,থাইলান্ড,অস্ট্রেলিয়ার মেহমানরা প্রত্যেক খিত্তায় গিয়ে মুসল্লীদের আল্লাহর রাস্তায় বের হবার তাশকিল করেছেন।
প্রথম দিনেই ইজতেমায় এক লক্ষ তাবলীগ জামাতের সাথী মুসল্লী বিভিন্ন উপজেলা থেকে এসে জমায়েত হয়েছেন।
যশোর জেলার ইজতেমা পরিচালনার জিম্মাদারী হিসাবে আছেন প্রফেসর মোহাম্মদ আমিরুল ইসলাম তিনি জানান, ইজতেমায় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগ যেমন পানি, টয়লেট,ইস্তেঞ্জার, মাইক,পার্কিং,সহ খেদমত, বিশেয করে ইজতেমায় আগত মুসল্লিদের জন্য ওযু, গোসল, ইস্তেঞ্জার সারার সুন্দর ব্যবস্থার দায়িত্বে আছেন ময়দানের প্রাক্তন সাথী ডাক্তার সাহেবদের একটি জামাত । সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন করার জন্য প্রশাসন এবং ৩৫০ জন ইজতেমার সাথী স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।





















