ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে জাতীয় যুবশক্তির জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়: ১০:১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ১৮৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:টানা বৃষ্টি উপেক্ষা করে মঙ্গলবার (১৭ জুন) যশোর শহরের কেন্দ্রস্থল দড়াটানাতে অনুষ্ঠিত হয় জাতীয় যুবশক্তি’র জেলা সমন্বয় সভা। চলমান সাংগঠনিক পুনর্গঠনের ধারাবাহিকতায় এই সভাটি সংগঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মোঃ সজীব হোসেন।
তিনি বলেন—

> “আমরা এমন একটি সংগঠন নির্মাণে অঙ্গীকারবদ্ধ, যেখানে নেতৃত্ব উঠে আসবে তৃণমূলের অভিজ্ঞতা, আস্থা ও পরীক্ষিত সাহস থেকে। রাজনীতি হবে জনগণের পক্ষে এবং কর্মীর নেতৃত্বে। তরুণদের ঐক্য, নিষ্ঠা ও সংগঠিত প্রস্তুতির মাধ্যমেই একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা সম্ভব।”

সভায় যশোর জেলার বিভিন্ন উপজেলা থেকে অংশগ্রহণ করেন নবীন ও অভিজ্ঞ সংগঠকবৃন্দ, জুলাই অভ্যুত্থানের আহত সাহসী কর্মীরা, এবং রাজনৈতিকভাবে সচেতন আগ্রহী তরুণ প্রজন্ম।

সভায় আলোচনায় যেসব বিষয় প্রাধান্য পায়:

সংগঠনের ভবিষ্যৎ রোডম্যাপ

স্থানীয় ইউনিট পুনর্গঠনের কাঠামো ও নির্দেশনা

নেতৃত্ব বাছাইয়ের মানদণ্ড ও রাজনৈতিক কর্মপন্থা

সভাকে ঘিরে জেলার তরুণ সংগঠকদের মাঝে ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হয়। উপস্থিত সকলে মত দেন যে, সংগঠনের এই নতুন কাঠামো তরুণ নেতৃত্বের পথ প্রশস্ত করবে এবং স্থানীয় পর্যায়ে কার্যকর রাজনৈতিক বিকল্প গঠনে সহায়ক হবে।

সভায় উপস্থিত অভিজ্ঞ ও দায়িত্বশীল ব্যক্তিত্বদের দিকনির্দেশনা ও মূল্যবান মতামত সংগঠনের পরবর্তী কার্যক্রমে গতিশীলতা আনবে বলে মন্তব্য করেন আয়োজকরা।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

যশোরে জাতীয় যুবশক্তির জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ১০:১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫